SPECIAL NOTICE
এটি চলনবিলের সময় পত্রিকার অঙ্গ প্রতিষ্ঠান। চলনবিল ট্রেডিং একটি অনলাইন ও অফলাইন প্ল্যাটফর্ম। চলনবিল ট্রেডিং একটি দেশীয় বাণিজ্যিক প্রতিষ্ঠান, যার লক্ষ্য হলো মানসম্মত নিত্যপ্রয়োজনীয় পণ্য সাশ্রয়ী মূল্যে গ্রাহক ও ব্যবসায়ীদের কাছে পৌঁছে দেওয়া। নির্ভরযোগ্য সরবরাহ, পণ্যের মান ও গ্রাহকসেবাকে গুরুত্ব দিয়ে আমরা স্থানীয় গ্রাম ও বাজার থেকে বৃহত্তর পরিসরে একটি বিশ্বস্ত ট্রেডিং নেটওয়ার্ক গড়ে তুলতে কাজ করছি। বিশ্বাসের বন্ধনে, মানসম্মত পণ্য।< এটি চলনবিলের সময় পত্রিকার অঙ্গ প্রতিষ্ঠান। চলনবিল ট্রেডিং একটি অনলাইন ও অফলাইন প্ল্যাটফর্ম। চলনবিল ট্রেডিং একটি দেশীয় বাণিজ্যিক প্রতিষ্ঠান, যার লক্ষ্য হলো মানসম্মত নিত্যপ্রয়োজনীয় পণ্য সাশ্রয়ী মূল্যে গ্রাহক ও ব্যবসায়ীদের কাছে পৌঁছে দেওয়া। নির্ভরযোগ্য সরবরাহ, পণ্যের মান ও গ্রাহকসেবাকে গুরুত্ব দিয়ে আমরা স্থানীয় গ্রাম ও বাজার থেকে বৃহত্তর পরিসরে একটি বিশ্বস্ত ট্রেডিং নেটওয়ার্ক গড়ে তুলতে কাজ করছি। বিশ্বাসের বন্ধনে, মানসম্মত পণ্য।<

ব্লুকাট লেন্স চোখের জন্য কতটা উপকারী

15 Dec, 2025 285 ভিউ 1 মিনিট পড়া
ব্লুকাট লেন্স চোখের জন্য কতটা উপকারী
ব্লুকাট লেন্স এমন এক বিশেষ ধরনের চশমার লেন্স, এচা ডিজিটাল স্ক্রিন, যেমন মোবাইল, কম্পিউটার, টেলিভিশন এবং ট্যাবলেট থেকে নির্গত নীল আলো (ব্লু লাইট) প্রতিরোধ করতে সাহায্য করে। নীল আলো দৃশ্যমান আলো একটি অংশ।যার তরঙ্গ দৈর্ঘ্য সাধারণত ৩৮০ থেকে ৫০০ ন্যানোমিটারের মধ্যে থাকে। কিন্তু এটা চোখ ও মস্তিষ্কের জন্য আরামদায়ক নয়।বরং নীল আলোর কিছু ক্ষতিকর প্রভাব আছে। ডিজিটাল ডিভাইস অতিরিক্ত ব্যবহারের ফলে নীল আলো আমাদের চোখে সরাসরি প্রভাব ফেলে। এই আলো দীর্ঘক্ষণ চোখে পড়লে চোখের ক্লান্তি, শুষ্কতা, ও ঝাপসা দেখার সমস্যা হতে পারে। এই আলো মেলাটোনিন নামের হরমোনের ক্ষরণে বাধা দেয়।ফলে ঘুমের জন্য ব্যাঘাত ঘটে। গবেষণায় দেখা গেছে, নীল আলো দীর্ঘ সময় ধরে চোখে পড়লে রেটিনার কোষ ক্ষতিগ্রস্ত হতে পারে, যা ভবিষ্যতে দৃষ্টিশক্তি ক্ষতিগ্রস্ত করার আশঙ্কা বাড়ায়। ব্লুকাট লেন্স এই সমস্যাগুলো প্রতিরোধে সাহায্য করতে পারে।এই লেন্স ডিজিটাল স্ক্রিন থেকে আসা অতিরিক্ত নীল আলো প্রতিরোধ করে চোখকে আরাম দেয়। নীল আলোর কারণে রেটিনায় যে ক্ষতি হতে পারে, তা অনেকাংশে রোধ করে ব্লুকাট লেন্স। রাতে চোখে নীল আলো কম পড়লে ঘুমের জন্য প্রয়োজনীয় মেলাটোনিন হরমোন সঠিকভাবে কাজ করতে পারে। ব্লুকাট লেন্সের চশমা দেখতে আধুনিক এবং স্টাইলিশ। ফলে তরুণ প্রজন্মের কাছেও এটা জনপ্রিয়।ব্লুকাট লেন্সের অনেক উপকারিতা থাকলেও এটি সবার জন্য আবশ্যক নয়।যদি আপনার কাজ ডিজিটাল স্ক্রিনে বেশি সময় ধরে হয়, তাহলে এটা আপনার জন্য উপকারী। তবে যারা ডিজিটাল স্ক্রিন কম ব্যবহার করেন, তাদের জন্য সাধারণ লেন্সই যথেষ্ট। ব্লুকাট লেন্সের দাম সাধারণ লেন্সের তুলনায় একটু বেশি। তবে এটি একটি দীর্ঘমেয়াদে আপনার জন্য সাশ্রয়। একটু বেশি দামে হলেও ব্লুকটার লেন্স কিনে ব্যবহার করুন। তাতে চোখের সুরক্ষা অনেকটাই নিশ্চিত হবে এবং চোখের চিকিৎসায় ব্যয় কমে যাবে। সূত্র: হাউ ইট ওয়ার্কস
শেয়ার করুন: Facebook Twitter WhatsApp
সব ব্লগ দেখুন

সঠিক ও মানসম্মত পণ্য

বিশ্বাসের বন্ধনে, মানসম্মত পণ্য।

দ্রুত ডেলিভারি

সারা দেশে দ্রুত পৌঁছে যায়।

নিরাপদ পেমেন্ট

১০০% সুরক্ষিত লেনদেন ব্যবস্থা।

সহজ সাপোর্ট

দ্রুত সহায়তা সবসময় প্রস্তুত।

পণ্য অপশন নির্বাচন করুন

লাইভ সহায়তা

অনলাইন সাহায্য চাইলে ক্লিক করুন

ভাবছে...
কমপ্লেইন / সমস্যা জানান